ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে কিছু সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে। এই কাজ গুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ১ মাসের ভিতরে আপনার আইডি/পেইজে কন্টেন্ট মনিটাইজেশন সেটাপ চলে আসবে ১০০%।
আপনাকে যাযা করতে হবে?
১ দিন ২ দিন করে বন্ধ করে রাখলে হবে না, আপনাকে রেগুলার নিয়ম করে কন্টিনিউসলি কাজ করতে হবে।
১। আপনার আইডি/পেইজ যদি একদম নতুন হয় তাহল শুরু থেকে গাইডলাইন গুলো মেনে কাজ করবেন।
২। আপনার আইডি/পেইজ যদি পুরোনো হয়ে থাকে তাহলে আপনার আইডি/পেইজে এখন পর্যন্ত যতোগুলো পোস্ট করা আছে ভিডিও, ছবি বা টেক্সট এসব পোস্ট গুলো আপনাকে রিভিউ করতে হবে। প্রোফাইলের টাইমলাইনে ঢুকে শুরু থেকে শেষ পর্যন্ত চেক দিতে হবে—- যে, কোনো ভিডিওতে মিউজিক বা গান যুক্ত করা আছে কি না, যদি থাকে সেগুলো সব ডিলেট করে দিতে হবে।
৩। ছবি বা টেক্সট চেক দেয়ার ক্ষেত্রে দেখতে হবে কোনো ছবিতে ভায়োলেশনযুক্ত কোনো কিছু আছে কি না! যেমন- রক্ত, কাটাকাটি, মারামারি, মিথ্যা সংবাদ, যুদ্ধ, অস্ত্র, ড্রাগ ইত্যাদি সব ছবি। যদি থাকে তাহলে সেগুলো সব ডিলেট করে দিতে হবে এবং টেক্সট বা লেখা পোস্ট এর ক্ষেত্রে একইভাবে এই ধরনের কোনো কিছু লেখা, কাউকে হুমকী দেয়ামূলক কথা, রাজনীতি বিষয়ক কথা, কাউকে গালাগালি করে কিছু লেখা ইত্যাদি লেখা থাকলে সেইসব পোস্ট ডিলেট করে দিতে হবে।
৪। আইডি/পেইজ যখন একদম ফ্রেশ থাকবে, এরপর থেকে আপনাকে রেগুলার কাজ করতে হবে–—?
৫। প্রথমে আপনাকে নিস সিলেক্ট করতে হবে, মানে হলো- কোন ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করবেন, কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন সেটাই হলো নিস। যে ক্যাটাগরির ভিডিও বানাবেন চেষ্টা করবেন সবসময় একই ধরনের ভিডিও বানাতে, সেটা হতে পারে—- ফানি ভিডিও, ভ্লগ ভিডিও, মিনি ভ্লগ ভিডিও, টেক রিলেটেড ভিডিও, কুকিং ভিডিও, শিক্ষনীয় ভিডিও ইত্যাদি অর্থাৎ, আপনার কাছে যেটা ভাল লাগবে, যি ভিডিও বানাতে আপনি ইনজয় করবেন সেই ক্যাটাগরির ভিডিও বানাবেন।
৬। কখন, কয়টা এবং কি কি পোস্ট করবো?
- প্রতিদিন আপনাকে ৩-৪ টা পোস্ট করতে হবে— সকাল ৯-১০ টার মধ্যে একটা করবেন, বিকাল ২-৩ টার মধ্যে একটা করবেন, সন্ধ্যা ৭-৮ টায় একটা করতে পারেন এবং রাত ১০ টায় একটা করতে পারেন।
- ছবি, রিলস, ৩+ মিনিট ভিডিও এবং টেক্সট।
- ছবি পোস্ট এর ক্ষেত্রে আপনার নিজের তোলা ছবি হতে হবে, অন্য কোথাও থেকে ডাউনলোড করে পোস্ট করতে পারবেন না, এবং একই ছবি ১ বারের বেশি পোস্ট করবেন না- তাহলে রি-ইউজ কন্টেন্ট ইস্যু চলে আসবে।
- টেক্সট পোস্ট করার ক্ষেত্রে অন্য কোথাও থেকে বা অন্য কারো আইডি/পেইজ থেকে কপি করে এনে আপনি দিতে পারবেন না, তাহলে ফেসবুক ধরে ফেলবে যে কোথা থেকে কপি করে এনেছেন। আপনি নিজের মতো করে নিজের কথা শেয়ার করবেন।
- রিলস ভিডিও আপলোড এর ক্ষেত্রে শুরুতে আপনাকে অনেক নিয়ন মেনে কাজ করতে হবে, সম্পূর্ণ আপনার নিজস্ব ভিডিও হতে হবে, অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড দিবেন না, এবং টিকটক থেকে ডাউনলোড করে এনেও দিতে পারবেন না––এবং কোনো মিউজিক ব্যবহার করবেন না শুরুতে, মনিটাইজেশন পেয়ে গেলে তারপর ব্যবহার করতে পারবেন তাও ফেসবুকের লাইসেন্স পেলে।
- বড় ভিডিও পোস্ট এর ক্ষেত্রে সম্পুর্ন আপনার নিজের ভিডিও হতে হবে, আপনার নিজের ভয়েস দিয়ে। কোনো ভিডিও চুরি করে অন্যের পেইজ থেকে এনে আপনি দিতে পারবেন না, তাহলে কপিরাইট চলে আসবে। মিনিমাম ৩:০০ মিনিটের ভিডিও দিতে হবে ৩-৫ মিনিট বা বেশিও হতে পারে কোনো সমস্যা নেই।
৭। ভিডিও Ratio(সাইজ) কতো দিতে হবে?
- রিলস ভিডিওর ক্ষেত্রে ৯:১৬ Ratio তে ভিডিও বানাবেন সবসময়। অর্থাৎ মোবাইলের লম্বালম্বি ভিডিও, টিকটকে যেভাবে দেখা যায়।
- বড় ভিডিওর ক্ষেত্রে ৯:১৬ দিতে পারেন অথবা, ১:১ দিতে পারেন অথবা ১৬:৯ দিতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয়।
৮। ভিডিও কোথাও শেয়ার করা যাবে?
- নিজের পেইজের ভিডিও নিজের আইডি থেকে কখনো শেয়ার করা যাবে না—- সেটা হোক প্রোফাইলে বা গ্রুপে।
- পেইজ/আইডি থেকে ভিডিও পোস্ট করার সময় সেখানেই নিচে অপশন থাকে গ্রুপে শেয়ার করার জন্য, সেখান থেকে অটো এপ্রুভ গ্রুপে জয়েন হয়ে গ্রুপে শেয়ার দিতে পারেন।
৯। কিছু সতর্কতা
- নিজের ভিডিও নিজের আইডি/পেইজ থেকে কখনোই দেখা যাবে না।
- প্রয়োজনে সেটিংস থেকে অটো প্লে বন্ধ করে রাখুন– Settings>Media>never auto play
- নিজের প্রোফাইল বার বার ভিজিট করা বা স্ক্রল করা থেকে বিরত থাকুন।
- অন্যকে লাইক, কমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন, কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। ভিডিওর সাথে যায় এমন কমেন্ট করতে হবে এবং একই কমেন্ট কপি পেস্ট করা যাবে না।
- লাইক কমেন্ট করার একটা লিমিট থাকে তাই বেশি বেশি লাইক কমেন্ট করতে যাবেন না, তাহলে সাসপেন্ড করে দিবে।